নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :১০ ডিসেম্বর, ২০২৫ পুরুলিয়া পলিটেকনিক কলেজে কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের অধীনে উৎকর্ষ বাংলা-পুরুলিয়া কর্তৃক একটি চাকরি মেলার আয়োজন করা হয়েছিল। জেলা শাসক কোন্থাম সুধীর, IAS, অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার পাটিল যোগেশ অশোকরাও, IAS, পি.বি.এস.এস.ডি-এর জেলা নোডাল অফিসার এবং পুরুলিয়া পলিটেকনিকের ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপস্থিতিতে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। বিভিন্ন ক্ষেত্রের ১১টি স্বনামধন্য কোম্পানির প্রতিনিধিরা চাকরিপ্রার্থীদের চাকরি প্রদানের জন্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। ৩৫০ জনেরও বেশি চাকরিপ্রার্থী এই চাকরি মেলায় অংশগ্রহণ করেছিলেন। ১০২ জন সফল প্রার্থীদের চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়েছে চাকরি মেলা থেকে।

শেয়ার করুন

You cannot copy content of this page