নিজস্ব সাংবাদদাতা, ঝালদা: নদীর এপার ওপার।ছট উপলক্ষ্যে দুই রাজ্যের মিলন ক্ষেত্র হয়ে উঠলো ঝালদার তুলিন সুবর্ণরেখা নদী |
এপারে পশ্চিমবঙ্গ ওপারে ঝাড়খন্ড। দুই এর মাঝে সুবর্নরেখা নদী।এপারে পুরুলিয়া ঝালদা থানার তুলিন গ্রাম ঐ পারে সিল্লী থানা মুরী।আজ ছট পুজো উপলক্ষ্যে সূর্য্যাস্তের প্রথম ও আরোগ্যে দিলেন দুই পারের ব্রতীরা। ব্রতী ও ভক্তবৃন্দের উপস্থিতি যেন দুই রাজ্যের মিলন ক্ষেত্র হয়ে উঠলো এলাকা।
স্থানীয় তথা ব্রতীরা জানালেন ছট পুজো দেখতে প্রচুর ভক্ত আসেন এই সুবর্ণরেখা নদী ঘাটে। পরিবারের মঙ্গলকামনায় আরোগ্যের সাথে সাথে দুই রাজ্যের মিলন মেলা ভক্তদের একটা অন্যনুভূতি। তাই এই ছট পুজোয় প্রচুর ভক্তদের ভিড় জমে প্রতিবছরএই নদীঘাটে।
অন্যদিকে অপৃতিকীর ঘটনা এড়াতে প্রস্তুত ছিল ঝালদা থানার পুলিশ ও প্রশাসন সহ তুলিন গ্রাম পঞ্চায়েত এর সদস্য সদস্যারা | পিছিয়ে নেয় শাসক দল তৃণমূল কংগ্রেস তুলিন ছট ঘাটে উপস্থিত হলেন দলের ব্লক সভাপতি জয়প্রকাশ মাহাতো সহ দলের অন্যস্য নেতৃত্ব গণ |
এদিন ছট ভক্তদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন আজসু পার্টির মানভূম উন্নয়ন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে |

শেয়ার করুন

You cannot copy content of this page