নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : বলরামপুর শহরের গোশালাপাড়া সর্বজনীন কালী পূজা কমিটির উদ্যোগে নতুন মন্দির নির্মাণ কাজের শুভ সূচনা।
বৃহস্পতিবার দিন সাড়ে এগারোটা নাগাদ বলরামপুর বড়ো বাঁধ থেকে কলস শোভাযাত্রার মধ্য দিয়ে এলাকার মহিলারা ঘটকলশ নিয়ে আসেন মন্দিরে, তারপর পূজা অর্চনার মধ্য দিয়ে মন্দিরের নির্মাণ কাজের শুভ সূচনা হয়। জানা গেছে বলরামপুর গোশালাপাড়া এলাকায় ২০০৮ সালে একটি কালীপুজো শুরু হয়, এতদিন কোনো মন্দির না থাকাই, কমিটির সকলের সিদ্ধান্ত এবং সকলের সহযোগিতায় এদিন মন্দির নির্মাণ কাজের শুভ সূচনা হলো।

শেয়ার করুন

You cannot copy content of this page