

নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, ৮ জানুয়ারি ২০২৫, বুধবারঃ পুরুলিয়া জেলা পুলিশে রদবদল। আজ, বুধবারই জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় একটি নির্দেশিকা জারি করে এই রদবদলের বিষয়ে জানানোর পাশাপাশি অবিলম্বে সংশ্লিষ্ট পুলিশ অধিকারিকদের নতুন দায়িত্বভার গ্রহন করতে নির্দেশ দিয়েছেন বলে জেলা পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, হুড়া থানার এস আই কাজি কওশার নাফিস কে মানবাজার থানার ওসি হিসেবে বদলির পাশাপাশি বলরামপুর থানার সেকেন্ড অফিসার সৌম্যদীপ মল্লিককে বলরামপুর থানাতেই ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সুইসা আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত এস আই অঞ্জন কুমার বিশ্বাসকে ওসি বাঘমুন্ডি এবং এস আই শুভঙ্কর সরকার (ইনচার্জ, বি সি ডব্লিউ)-কে ওসি কাশীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। সাঁওতালডি থানার এস আই হাবিবুর রহমানকে দায়িত্ব দেওয়া হল ইনচার্জ, বি সি ডব্লিউ-এর। জেলা পুলিশ সূত্রে খবর এটা দপ্তরের রুটিন বদলির প্রক্রিয়া।
শেয়ার করুন