নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : শ্লীলতাহানি অভিযোগে এক পৌর কর্মীকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনা পুরুলিয়া শহরের ৩ নম্বর ওয়ার্ডের মুন্সেডাঙা এলাকায়। অভিযুক্ত ঐ এলাকার বাসিন্দা।গত ৪তারিখ রাত্রে মদ্যপ অবস্থায় পাশের বাড়ীর এক গৃহবধূর বাড়িতে ঢুকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে ঐ পৌরকর্মী বলে অভিযোগ। গৃহবধূর পরিবারের লোকজন এই ঘটনায় পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল রাত্রে অভিযুক্ত পৌর কর্মীকে গ্রেফতার করে পুরুলিয়া সদর থানার পুলিশ। আজ তাকে জেলা আদালতে তোলা হয়। আদালতে নিগৃহীতা মহিলার জবানবন্দি নেওয়া হয়।
পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান বলেন গত ৪তারিখ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় পুলিশ গতকাল রাত্রে গ্রেফতার করে। আইন আইনের মতোই চলবে। সরকারি নিয়ম অনুযায়ী যা করার তার বিরুদ্ধেও তাই ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page