নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: বলরামপুর ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হোস্টেল পরিদর্শনে জেলা পরিষদের মেন্টর।
দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে হোস্টেল পরিষেবা, বলরামপুর ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হোস্টেল দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ ছিল, ছাত্রদের অভিভাবকদের আবেদনে কয়েক মাস আগে এই হোস্টেল পরিষেবা পুনরায় চালু হয়েছে। বৃহস্পতিবার দিন হোস্টেলের পরিকাঠামো পরিদর্শন করার পাশাপাশি হোস্টেলের ছাত্রদের সাথে কথা বললেন পুরুলিয়া জেলা পরিষদের মেন্টর অঘোর অঘোর হেমব্রম ,উপস্থিত ছিলেন বলরামপুর পঞ্চায়েত সমিতির সদস্য বাজার হেমব্রম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

