নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ফের অবৈধ বালি চুরি আটকালো পুরুলিয়া জেলা প্রশাসন । আজ পুরুলিয়া জেলা প্রশাসনের বিশেষ তৎপরতায় আটক হয়েছে তিনটি অবৈধ বালি ভর্তি গাড়ি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে বরাবাজারে ধৃত গাড়িটির নাম্বার UP78CT6807 । বলরামপুরে আটক করা হয়েছে আরো দুটি গাড়ি। গাড়ি দুটির নাম্বার যথাক্রমে JH09BM4808 এবং JH02AS7435। প্রত্যেক ক্ষেত্রেই গাড়ি পিছু এক লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। আগামী দিনে এই অবৈধ কার্যকলাপ বন্ধের লক্ষ্যে আরো কঠোর অভিযান চলবে বলে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page