নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান, রবিবার, ২১ জুলাই ২০২৪:

নিয়ন্ত্রণ হারিয়ে খড় বোঝাই পিক আপ ভ্যান উল্টে পড়ল রাস্তায়। ঘটনাটি ঘটে আজ বিকেল সাড়ে চারটা নাগাদ। ওভারলোড খড় নিয়ে পিক আপ ভ্যানটি বান্দোয়ান এর দিক থেকে টাটার দিকে যাচ্ছিল। সেই সময় বান্দোয়ান ড. এ. এন. ঝাঁ হাই স্কুলের হোস্টেলের সামনে সেটির পিছনের চাকা হঠাৎ ফেটে যায়। সঙ্গে সঙ্গে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। যদিও কেউ হতাহত হয় নি। সামনেই ছিল ১১হাজার ভোল্টের বিদ্যুতের লাইনের খুঁটি। একটু এদিক ওদিক হলেই ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারত। স্থানীয়দের দাবি, “এভাবেই প্রতিদিন ওভারলোড নিয়ে খড় বোঝাই গাড়িগুলো থানার সামনে দিয়ে যাচ্ছে। অথচ পুলিশ দেখতে পাচ্ছে না। দুর্ঘটনা ঘটে কেউ মারা গেলে হয়তো পুলিশের টনক নড়বে। আজ রবিবার এবং রাস্তায় ভিড় ছিল না বলে তেমন বিশেষ কিছু হয় নি।” গাড়িটি রাস্তার উপর উল্টে থাকার জন্য বান্দোয়ান শহরের মেন রাস্তা জ্যাম হয়ে যায়। ফলে সমস্ত চারচাকা গাড়িকে বাইপাস দিয়ে যেতে হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page