নিজস্ব সংবাদদাতা, ঝালদা: ঝালদা থানার বিশরিয়া গ্রামে একই রাতে চারটি বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়াল বিশরিয়া গ্রামের |
স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায়, বুধবার গভীর রাতে ঘটে ঘটনাটি সেই সময় ঐ বাড়িতে কেও ছিলেন না |
বাড়িতে কেও না থাকার সুযোগ নিয়ে চোরেরা কয়েক লক্ষ টাকার সোনার গহনা সহ নগদ নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ পরিবার গুলির |
এবিষয়ে লতিকা মাহাতো জানান আমি বাড়িতে ছিলাম না বাপের বাড়িতে ছিলাম প্রতিবেশীরা খবর দেন |
খবর পেয়ে এসে দিখি সোনার গহনা সহ অন্যান্য সামগ্রী চুরি হয়েছে |
রিতা মাহাতো , লালদেব মাহাতো ও পারুল মাহাতোর দাবি আমরা সেই সময় এই রুমে ছিলাম না পাশের রুমে ছিলাম সেই রুম গুলো বাহির থেকে লাগিয়ে দিয়ে চোরেরা চুরি করে সব নিয়ে যায় |
নগদ অর্থ সহ সোনার গহনা |
তাই আমরা ক্ষতিপূরণের দাবি জানাবো |
ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় ঝালদা থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত |


