নিজস্ব সংবাদদাতা: ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুত ঝালদা পৌরসভা,ছাড়া হল গাপ্পি মাছ ,ঝালদা পৌরসভার কর্মীদের নিয়ে ঝালদার বিভিন্ন জলাশয়ে ডেঙ্গু প্রতিরোধে গাপ্পি মাছ ছাড়া হল | জানালেন ঝালদা পৌরসভার পৌরপ্রধান সুরেশ আগারওয়াল | তিনি আরও জানান,ডেঙ্গু প্রতিরোধে ঝালদা পৌরসভা প্রস্তুত তাই পুরসভা এলাকার বিভিন্ন জলাশয়ে প্রথম ধাপে ৫৬ হাজার গাপ্পি মাছ ছাড়ার সাথে সাথে বাড়ি বাড়ি স্বাস্থ্য কর্মীরা সার্ভে ও এলাকাবাসীদের ডেঙ্গু সম্পর্কে সচেতন করছেন |
বাড়ির বিভিন্ন স্থান ও জমা জল পরীক্ষা করে দেখা হচ্ছে যাতে ডেঙ্গু থাবা না বসাতে পারে ঝালদায় |
নর্দমা ও জমা জলে মশা নিধনে স্প্রে করা হচ্ছে |
যদিও ঝালদা পৌরসভা এলাকায় এখনও ডেঙ্গুর প্রভাব নেয় |
তবুও সচেতন থাকাটাই ভালো |
আমরাও রয়েছি প্রস্তুত |
সেই ভাবে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের মারফত এলাকার খবর রাখা হচ্ছে |

শেয়ার করুন

You cannot copy content of this page