নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: বলরামপুরে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সরস্বতী পুজো।বলরামপুর কেরোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের চিকিৎসা পরিসেবা দেওয়ার সাথে সাথে এই বছর প্রথম সরস্বতী পূজোর আয়োজন করলেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা। বাগদেবীর আরাধনায় সামিল হলেন স্থানীয়রা এবং হাসপাতালে আসা রোগীদের আত্মীয়রা।সকলে একসাথে করলেন দেবী বন্দনা, পুষ্পাঞ্জলি অর্পণ করলেন মা সরস্বতীর চরণে। প্রসঙ্গত, এই স্বাস্থ্য কেন্দ্রটি একসময় মাও আতঙ্কে বন্ধ হয়েছিল, যা ২০২৫ সালে প্রায় ষোল বছর পর পুনরায় চিকিৎসা পরিষেবা চালু হয়েছে।এই বছর প্রথম সরস্বতী পূজোর আয়োজন প্রশংসনীয় বলে জানিয়েছেন এলাকাবাসী। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকবলরামপুরে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সরস্বতী পূজো
বলরামপুর কেরোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের চিকিৎসা পরিসেবা দেওয়ার সাথে সাথে এই বছর প্রথম সরস্বতী পূজোর আয়োজন করলেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা। বাগদেবীর আরাধনায় সামিল হলেন স্থানীয়রা এবং হাসপাতালে আসা রোগীদের আত্মীয়রা।
সকলে একসাথে করলেন দেবী বন্দনা, পুষ্পাঞ্জলি অর্পণ করলেন মা সরস্বতীর চরণে। প্রসঙ্গত, এই স্বাস্থ্য কেন্দ্রটি একসময় মাও আতঙ্কে বন্ধ হয়েছিল, যা ২০২৫ সালে প্রায় ষোল বছর পর পুনরায় চিকিৎসা পরিষেবা চালু হয়েছে।
এই বছর প্রথম সরস্বতী পূজোর আয়োজন প্রশংসনীয় বলে জানিয়েছেন এলাকাবাসী। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
