নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: রান্না করা খাবারের পরিবর্তে মিড ডে মিলে পড়ুয়াদের হাতে বিস্কুটের প্যাকেট কিংবা কাঁচা ডিম দিয়ে দায় সেরে ফেলার অভিযোগকে ঘিরে শোরগোল পড়েছে এলাকায় |ঝালদা ১নম্বর ব্লকের তুলিন নিউ ইউনিট প্রাইমারি স্কুলে প্রায় দশদিনেরও বেশি রান্নার হাঁড়ি চাপেনি বলে অভিযোগ অভিভাবক থেকে শুরু করে পড়ুয়া এবং রান্নার কাজে যুক্ত রাঁধুনিদের একাংশের |যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে স্কুলটির ভারপ্রাপ্ত শিক্ষক অবিনাশ কুইরির দাবি,রোজই রান্না হয় |উল্লেখ্য,এসআইআরের কাজে যুক্ত রয়েছেন ওই ভারপ্রাপ্ত শিক্ষক |বাড়ি বাড়ি ঘুরে গণনা ফর্ম দেওয়া-নেওয়ার কাজ করছেন |যদিও আরো একজন শিক্ষক স্কুলটিতে রয়েছেন |
শিক্ষা দফতর সূত্রে খবর,বর্তমানে স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা ১৪১জন |অভিভাবকদের দাবি,রান্না করা খাবারের ক্ষেত্রে যেহেতু পড়ুয়াদের পুষ্টির ব্যাপারটাও আষ্টেপৃষ্ঠে জুড়ে রয়েছে তাই এই অভিযোগ অত্যন্ত গুরুতর |প্রশাসনের উচিত অবিলম্বে অভিযোগের তদন্ত করে উপযুক্ত পদক্ষেপের |
যদি এবিষয়ে ঝালদা এক নাবার পঞ্চায়েত সমিতির সভাপতি সারতি মুড়া বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখার আশ্বাস দেন |
এবিষয়ে ঝালদা এক নাম্বার চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক এর সাথে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন |

