নিজস্ব সংবাদদাতা , জয়পুর
২৬ সেপ্টেম্বর , ২০২০

পুরুলিয়া জেলার জয়পুরে বড়োসড়ো ভাঙ্গন বিজেপিতে। জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা বাদ্যকর সহ ১০ জন গ্রাম পঞ্চায়েত সদস্য তাদের সমর্থক সহ আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন । তৃণমূলে যোগদান করা সদস্যদের মধ্যে ৬ জন বিজেপি থেকে নির্বাচিত সদস্য এবং ৪ জন নির্দল হিসাবে গত পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছিলেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে ।

উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়পুরে মাত্র দুটি আসন পেয়েছিল । আজকের যোগদানের পর জয়পুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় জয়পুর গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় এলো তৃণমূল কংগ্রেস ।

দেখুন ভিডিও

আজকের জয়পুর ব্লক তৃণমূল চংগ্রেসের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর সুজয় বন্দ্যোপাধ্যায় , স্থানীয় বিধায়ক শক্তিপদ মাহাতো ,সদ্যনির্বাচিত জয়পুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর নারায়ণ সিং দেও সহ জেলা ও ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । আজকের যোগদানের পর জয়পুরে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হলো বলে মনে করছে রাজনৈতিক মহল ।

শেয়ার করুন

You cannot copy content of this page