নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
৩ সেপ্টেম্বর , ২০২০

বৃহস্পতিবার সকালে পুরুলিয়া শহরের রেনী রোডে লরি চাপা পড়ে মৃত্যু হল ১২ বছরের এক শিশুর। দুর্ঘটনায় ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা লরিটিকে আটক করে দীর্ঘক্ষণ পথ অবরোধ করলে এলাকায় ব্যাপক উত্তেজনা ও যানজটের সৃষ্টি হয়। উত্তেজিত জনতার বক্তব্য, “এই রাস্তায় অহরহ দুর্ঘটনা ঘটলেও প্রশাসন নির্বিকার”। অন্যদিকে লকডাউনের কারনে এখন এমনিতেই গাড়ি ঘোড়া কম, তবু এই ধরনের দুর্ঘটনায় প্রশাসনের “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচির সার্থক রূপায়নের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষ।

কয়েক ঘন্টা অবরোধ চলার পর অতিরিক্ত পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page