নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ৭ মে, ২০২১

নতুনভাবে সাজিয়ে কবিগুরুর আবক্ষ মূর্তি অক্ষত রাখতে মানবাজার শহরের পোস্ট অফিস মোড়ে তৈরি হচ্ছে শেড। জানা যায়, আগামী রবিবার ২৫ শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস সেই উপলক্ষে মানবাজার শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থানরত রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি ঘিরে চলছে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ। দীর্ঘদিন ধরে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির উপর কোন শেড ছিল না ফলে ঝড় জল রোদে নষ্ট হচ্ছিল মূর্তিটি। এলাকার কিছু উৎসাহী মানুষের উদ্যোগে এবং এলাকাবাসীদের সদিচ্ছায় পোস্ট অফিস মোড়ের রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে নতুন সাজে শেড বসানো হচ্ছে।

শেয়ার করুন

You cannot copy content of this page