নিজস্ব সংবাদদাতা , বাগমুন্ডি
১৯ আগস্ট , ২০২০
বুধবার বাগমুন্ডির সুইসাতে তুন্তুড়ী-সুইসা অঞ্চলের আটনা, বানডি, গাগি , সারিডি ,রাঙামাটি সহ বিভিন্ন গ্রাম থেকে ৩৮৫ টি পরিবার বিজেপি , কংগ্রেস ও বামফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে জানিয়েছেন পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুশান্ত মাহাত ।

তুন্তুড়ী-সুইসা অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বাংলার যুবশক্তি কর্মসূচি উপলক্ষ্যে আয়োজিত সভার পরেই এই যোগদান কর্মসূচী হয় । সুশান্তবাবু ছাড়াও আজকের সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুপদ টুডু , পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নব্যেন্দু মাহালী সহ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।

বিগত লোকসভা ভোটে তুন্তুড়ী-সুইসা অঞ্চলে প্রায় ৫৫০০ ভোটে পিছিয়ে থাকার পর এই যোগদানে তৃণমূল কংগ্রেসের শক্তি অনেকটা বৃদ্ধি পেলো বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও এই অনুষ্ঠানে সামাজিক দূরত্ব মানা হয়নি বলে অভিযোগ ।
শেয়ার করুন