নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া
২৫ সেপ্টেম্বর , ২০২০
জঙ্গল মহল পুরুলিয়ায় দলে দলে আসছেন সি আর পি এফ জওয়ান। গত মাসেই জেলার ৬ টি ক্যাম্পের ৬ কোম্পানি নাগা বাহিনীকে তুলে নেওয়া হয়েছিল। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছিল, ক্যাম্পগুলির দায়িত্বে যৌথভাবে থাকবে পুরুলিয়া জেলা পুলিশের কমান্ডো বাহিনী ও সি আর পি এফ। সেইমতো নাগা বাহিনী চলে যেতেই সি আর পি এফ-এর দুটি কোম্পানি গত মাসেই দুটি ক্যাম্পের দায়িত্ব নিয়েছিল।
দেখুন ভিডিও
আজ শুক্রবার আরো ৫ কোম্পানি সি আর পি এফ জাওয়ান পৌঁছলেন পুরুলিয়া। জানা গিয়েছে পুরুলিয়ার মাও অধ্যুষিত এলাকায় ক্যাম্পগুলির দায়িত্ব দেওয়া হবে তাদের। শুক্রবার সকালে পুরুলিয়া স্টেশনে এই পাঁচ কোম্পানি সি আর পি এফ-কে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও সি আর পি এফ-এর পদস্থ আধিকারিকরা। এখানে জওয়ানদের কোভিড পরীক্ষাও করার পর নিয়ে যাওয়া হয়।
শেয়ার করুন