নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া ও মানবাজার: ১৫ আগষ্ট ২০২১

আজ সারাদেশে পালিত হলো ৭৫ তম স্বাধীনতা দিবস। পুরুলিয়া ডিএম অফিসে স্বাধীনতা দিবসের উদযাপনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন পুরুলিয়া জেলার ডিএম শ্রী রাহুল মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকেরা।

স্বাধীনতা দিবস পালন হলো পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে। এই অনুস্থানে উপস্থিত ছিলেন জেলার ডিএম শ্রী রাহুল মজুমদার, মিশনের মহারাজ ও অন্যান্যরা।

তারই পাশাপাশি আজ মানবাজার মহাকুমা অফিসেও পতাকা উত্তোলন করা হলো। আজ পতাকা উত্তোলন করেন মানবাজারের মহকুমা শাসক শুভজিৎ বসু। এর পাশাপাশি আজ মানবাজার মহাকুমা শাসকের উদ্যোগে মানবাজার-১ নং ব্লকের মানবাজার গ্রামীণ হসপিটালের রোগীদের ফল বিতরণ করা হয়,এদিনের ফল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবাজার মহাকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট বিব্রত বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকেরা।

পুরুলিয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে চলছে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের উদযাপন ও জাতীয় পতাকা উত্তোলন। পৌর এলাকার ২০ নম্বর ওয়ার্ডে পতাকা উত্তোলন করলেন তৃণমূলের জেলা কমিটির সদস্য সমীরণ রায় ও পৌরসভার প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য দেবাশীষ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন ২০ নম্বর ওয়ার্ড কমিটির তৃণমূল সদস্যরাও।

শেয়ার করুন

You cannot copy content of this page