শান্তনু দাস,পুরুলিয়া
২৪ সেপ্টেম্বর , ২০২০
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভায় এবার তৃণমূলের ভাঙ্গন ঘটিয়ে বিজেপিতে ঘটলো শক্তিবৃদ্ধি।এবার কাশীপুর বিধানসভার আগরডি-চিত্রা অঞ্চলের কুমারডি মোড়ে বিজেপির চা চক্র কর্মসূচিতে কাশীপুর ব্লক এলাকার বিভিন্ন গ্রামের তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করল ৮৫ টি পরিবার।
এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা বিজেপির সম্পাদক আব্দুল আলীম আনসারী।বিজেপির জেলা সম্পাদক ছাড়াও এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপির যুব নেতা রাজেশ চিন্না সহ কাশীপুর ব্লক এলাকার বিজেপির নেতা কর্মীরা।
বিজেপির জেলা সম্পাদক আব্দুল আলিম আনসারী এদিন বলেন, “তৃণমূলের অত্যাচার, লাগামহীন দুর্নীতি, বর্বরতা, স্বজনপোষণে কাশীপুর বিধানসভার মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছেন। তাই তারা প্রকৃত উন্নয়ন চেয়ে বাংলার আসল পরিবর্তন করার জন্য দলে দলে বিজেপিতে যোগদন করছেন।আমি এই যোগদান মঞ্চ থেকে বলে যাচ্ছি রাজ্যে পিসি-ভাইপো আর কাশীপুর বিধানসভায় বাপ-বেটার কোম্পানীকে সমূলে উৎখাত করতে তৈরি হয়ে আছেন কাশীপুর তথা বাংলার জনগণ।”
শেয়ার করুন