নিজস্ব সংবাদদাতা , পুরুলিয়া :
২৭ ফেব্রুয়ারি, ২০২১
আগামী ৯ মার্চ পুরুলিয়া জেলার ৯ টি বিধানসভার প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। শুক্রবার জেলা শাসক অভিজিৎ মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমের সঙ্গে একটি বৈঠকে আসন্ন নির্বাচনের প্রশাসনিক বিধি বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশ নামার প্রেক্ষিতে জানান এই কথা। প্রসঙ্গত শুক্রবারই বিকেলে নির্বাচন কমিশন আসন্ন বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করে। ওই দিনই সন্ধ্যায় পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন বিধি বিষয়ে বিস্তারিত তথ্য সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানিয়ে দেন জেলা শাসক অভিজিৎ মুখোপাধ্যায়। প্রশাসনিক রিপোর্টে জানা গিয়েছে ২ রা মার্চ নোটিফিকেশনের তারিখ নির্ধারিত হয়েছে জেলায়। আরো জানা গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ মার্চ ২০২১ (মঙ্গলবার)। মনোনয়ন পত্রের স্ক্রুটিনি ১০ মার্চ (বুধবার)। মনোনয়ন পত্র প্রত্যাহার করার শেষ দিন ১২ মার্চ (শুক্রবার) নির্ধারিত হয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক জেলার বিভিন্ন বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা কোথায় কোথায় মনোনয়ন পত্র জমা করতে পারবেনঃ
১) ২৩৮-বান্দোয়ান (এস টি): মহকুমাশাসক দপ্তর, মানবাজার।
২) ২৩৯-বলরামপুর: সিনিয়র ডেপুটি কালেক্টর দপ্তর, পুরুলিয়া
৩) ২৪০-বাঘমুন্ডি: মহকুমাশাসক দপ্তর, ঝালদা, কমিউনিটি হল, রুম নং-১
৪) ২৪১-জয়পুর:মহকুমাশাসক দপ্তর, ঝালদা, কমিউনিটি হল, রুম নং-২
৫) ২৪২-পুরুলিয়া: মহকুমাশাসক দপ্তর, পুরুলিয়া (সদর) ।
৬) ২৪৩-মানবাজার (এস টি): মহকুমাশাসক দপ্তর, মানবাজার।
৭) ২৪৪-কাশীপুর: রিটায়ারিং আধিকারিকের দপ্তর, কাশীপুর । ৮) ২৪৫-পাড়া (এস সি): রিটায়ারিং আধিকারিকের দপ্তর, পাড়া।
৯) ২৪৬-রঘুনাথপুর (এস সি): রিটায়ারিং আধিকারিকের দপ্তর, রঘুনাথপুর।
