নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩:
পিকআপ ভ্যানের ধাক্কায় ভেঙে পড়লো পুরুলিয়া চান্ডিল শাখার বরাভূম রেল স্টেশন সংলগ্ন এলাকায় থাকা রেলওয়ে লেভেল ক্রসিংয়ের গেটের বুম। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনার জেরে বেশ কিছু সময় যানবাহন চলাচল বিঘ্নিত হয় বলরামপুর বাঘমুন্ডি রাজ্য সড়কে। দুপাশেই আটকে পড়ে ছোট বড় বহু গাড়ি। স্বল্প সময়ের জন্য রেল চলাচলও থমকে যায়। ঘটনায় পিকআপ ভ্যানটি আটক করেছে আরপিএফ। পাশাপাশি রেলের তরফে দুর্ঘটনাগ্রস্ত লেভেল ক্রসিংয়ে জরুরি ভিত্তিতে স্লাইডিং বুম বা অস্থায়ী গেট ব্যবহার করে ট্রেন ও যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। সকাল দশটা পর্যন্ত এই স্লাইডিং বুম বা অস্থায়ী গেট ব্যবহার করেই চলছে ট্রেনের যাতায়াত। রেলকর্মীরা মূল ফটকটি দ্রুত মেরামতিকে নেমেছেন।


