নিজস্ব সংবাদদাতা , রঘুনাথপুর
২২ আগস্ট , ২০২০
কয়েকদিনের নিম্নচাপ জনিত বৃষ্টি তে রঘুনাথপুর শহরে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো কয়েকটি কাঁচা বাড়ি । ঘটনায় বরাত জোরে বাঁচলো বাড়ির ১২ জন সদস্য শুক্রবার রঘুনাথপুর শহরের আট নম্বর ওয়ার্ডের চাঁদাগাড়িয়া এলাকার ঘটনা।
ক্ষতিগ্রস্থ বাড়ির সদস্যদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে কাঁচা বাড়ির দেওয়াল ও বাড়ির চাল জরাজীর্ন হয়ে ছিল । এই বিষয় সাহায্য পেতে রঘুনাথপুর পৌরসভায় বার বার বাংলা আবাস যোজনার প্রকল্পের বাড়ির জন্য অনুরোধ করলেও পৌরসভা বিষয়টি নিয়ে গুরত্ব দেয়নি । এমনকি স্থানীয় প্রাক্তন কাউন্সিলর কে জানিও মেলেনি সামান্য ত্রিপল । এই অবস্থায় টানা বৃষ্টি জেরে শুক্রবার গোটা বাড়ি ভেঙে পড়ে । পাশের সাত নম্বর ওয়ার্ডের বেদিয়া পাড়াতেও একইভাবে একটি বাড়ির দেওয়াল ভেঙ্গে পড়ায় পরিবারটি বিপন্ন হয়ে পড়েছে। তাদের অভিযোগ তাঁদের মত গরিবরা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত পৌরসভা কে জানিয়েও লাভ হয়নি। যদিও অভিযোগ অস্বীকার করেছে রঘুনাথপুর পুরসভা কর্তৃপক্ষ।
দেখুন ভিডিও
শেয়ার করুন