নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩:

শনিবার দুপুর তিনটা নাগাদ বলরামপুর-বাঘমুন্ডি রাজ্য সড়কের ডাভা শাখা নদীর ব্রিজ এলাকায় অজ্ঞাত চার চাকা ছোট গাড়ির ধাক্কায় জখম এক শিশু সহ মোট তিন জন। জানা গেছে বলরামপুর থানার ঘাটবেড়া অঞ্চলের রানকুড্ডি গ্রামের কৈলাশ বাস্কে ও তার স্ত্রী বাসকি বাস্কে তাদের বছর চারেকের শিশু অস্টিন বাস্কেকে সঙ্গে নিয়ে বাইকে করে বাঘমুন্ডি থেকে বলরামপুরের দিকে আসার পথে বিপরীত মুখী বাঘমুন্ডি গামী একটি ছোট চারচাকা গাড়ি তাদের বাইককে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হয় বাইকে থাকা ছোট্ট শিশুটি এবং শিশুর বাবা কৈলাস বাস্কে,আংশিকভাবে জখম হয়েছে শিশুর মা বাসকি বাস্কে। এলাকায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার্স জখমদের উদ্ধার করে বাঁশগড় হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জখম শিশু অস্টিন বাস্কে এবং কৈলাস বাস্কে দুজনকে পুরুলিয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান উন্নত চিকিৎসার জন্য।অন্যদিকে ঘাতক চারচাকা গাড়িটি পলাতক যার খোঁজ পেতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ।জানা গেছে জখম কৈলাস বাস্কে বলরামপুর থানার সিভিক ভলেন্টিয়ার্স এবং বাসকি বাস্কে বাগমুন্ডি ব্লকের অন্তর্গত অযোধ্যা পাহাড়ের স্বাস্থ্য কেন্দ্রের একজন আশা কর্মী।

শেয়ার করুন

You cannot copy content of this page