নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩:
চাকোলতোড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত এক চিকিৎসককে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ উঠল স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে। এ বিষয়ে ওই চিকিৎসক পুরুলিয়ার টামনা থানাতে ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। থানাতে লিখিত অভিযোগে চিকিৎসক দেবরাজ চৌধুরী জানিয়েছেন, গত ১৬ ডিসেম্বর স্বাস্থ্য কেন্দ্রে ডিউটি করার সময় সন্দীপ গোপ নামে এক ব্যক্তি স্বাস্থ্য কেন্দ্রে এসে তাকে শারীরিকভাবে হেনস্থা করে। ওই ব্যক্তি সঙ্গে আরও ১০ জন ছিল বলে দাবি চিকিৎসকের। বুধবার টামনা থানাতে লিখিত অভিযোগ করেন ওই চিকিৎসক।
শেয়ার করুন