নিজস্ব সংবাদদাতা, ঝালদা, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪:
পুরানো শত্রুতার জেরে ঝালদা শহরে এক সিভিক ভলেন্টিয়ার কে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। ওই সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী এবিষয়ে ঝালদা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ঝালদা থানার পুলিস। অভিযুক্ত চারজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিস
শেয়ার করুন