নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪:
ভুল ওষুধ দেওয়ার অভিযোগ উঠল বলরামপুরের এক হাতুড়ে ডাক্তার তথা সিভিক ভলান্টিয়ার এর বিরুদ্ধে। বলরামপুর থানাতে এবিষয়ে এক যুবতী লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিস। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
শেয়ার করুন