নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪:
আজ রঘুনাথপুর কলেজে, পশ্চিমবঙ্গ কলেজ এবং বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠন ও রঘুনাথপুর কলেজের উদ্যোগে ন্যাশনাল এডুকেশন পলিসি 20 20 নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হলো। এই সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার ডক্টর সুবলচন্দ্র দে মহাশয়, পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি সোমেন বেলথরিয়া , wbcupa জেলা সভাপতি ডঃ সাধনা খাওয়াস প্রমুখ । উক্ত সভাতে জেলার বিভিন্ন কলেজ থেকে প্রায় ২০০র অধিক অধ্যাপক অধ্যাপিকা রা অংশগ্রহণ করেন।




