নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪:
শীতের কারণে বাড়ির উঠোনে আগুন পোহানোর সময় অসাবধানতা বশত পরনের কাপড়ে আগুন লেগে গিয়ে গুরুতর জখম এক বৃদ্ধা। চিকিৎসার জন্য আনা হলো স্থানীয় বাঁশগড় হাসপাতালে। ঘটনা বৃহস্পতিবার বিকাল পাঁচটা নাগাদ বলরামপুর থানার দলদিরি গ্রামে। বাঁশগড় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করলে পরিবারের লোকেরা বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ বৃদ্ধাকে সেখানেই নিয়ে যান চিকিৎসার জন্য। হাসপাতাল মারফত পাওয়া তথ্য অনুযায়ী বৃদ্ধার নাম নেবুবালা গরাঁই বয়স আনুমানিক ৬৫বছর।
শেয়ার করুন