নিজস্ব সংবাদদাতা, ঝালদা, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪:

সারা ভারত ফরওয়ার্ড ব্লক দলের মহিলা সংগঠন সারা ভারত অগ্ৰগামী মহিলা সমিতির বিশেষ কনভেনশন অনুষ্ঠিত হল ঝালদার নরহরা ড্যাম সংলগ্ন মাঠে। জেলার বিভিন্ন প্রান্তের সাড়ে তিন শতাধিক মহিলা অংশগ্রহণ করেন। জেলা সম্পাদিকা সুজাতা সিনহা জানান দেশ তথা রাজ্যে নেই নারীদের নিরাপত্তা, চাকরির সুযোগ নেই বেকারদের, বাংলার শিক্ষিত চাকুরি প্রার্থীদের মাথা ন্যাড়া করে প্রতিবাদ করছে তাই সংগঠনের আন্দোলনের রূপরেখা তৈরি করতে এদিনের কনভেনশন। উপস্থিত ছিলেন রাজ্য সম্পদিকা ডলি রায়, সভাপতি সুজাতা সিনহা, রাজ্য কমিটির সদস্য প্রিয়ংবদা সেনগুপ্ত, কবিতা মাহাতো প্রমুখ।

শেয়ার করুন

You cannot copy content of this page