নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪:
সোমবার মানবাজারের জিতুজুড়ি দেবাশীষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সন্ধ্যারানী টুডু। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ১৫ লক্ষ টাকা ব্যয় করে স্কুলের নতুন ওই ভবন তৈরি করা হল বলে জানান মন্ত্রী। এদিনই মানবাজার গার্লস হাই স্কুলের শিক্ষিকা শোভা সেনাপতির বিদায় সম্বর্ধনা ও স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেন মন্ত্রী। স্কুলের যেকোনরকম সমস্যায় এবং পঠনপাঠনের মানোন্নয়নের জন্য পরিকাঠামো গত যে কোন সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী।
শেয়ার করুন