নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪:
মঙ্গলবার পুরুলিয়ার এমএসএ ময়দানে অনুষ্ঠিত হল ১৪ তম জেলা মাদ্রাসা স্কুল ক্রীড়া প্রতিযোগিতা। এদিন মশাল জ্বালিয়ে প্রতিযোগিতার সূচনা করেন পুরুলিয়া জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) গৌতম চন্দ্র মাল। এছাড়া উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত, পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালী প্রমুখ। জানা গিয়েছে, পুরুলিয়া জেলাতে মোট পাঁচটি মাদ্রাসা এবং ৮ টি মাদ্রাসা শিক্ষা কেন্দ্র রয়েছে। এদিন মোট ৬০ টি ইভেন্টে প্রায় চারশ জন প্রতিযোগী অংশ নেন।
শেয়ার করুন