নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪:

স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের বিবেক ম্যারাথন দৌড় প্রস্তুতি দেখার পর, পুরুলিয়া জেলা যুব নেতা বিকাশ মাহাতো তার নিজের চার চাকা গাড়িতে পুরুলিয়ার শহরের উদ্দেশ্যে রওনা দিলে পুরুলিয়া শহরের রাঘবপুর মোড়ের কাছে, গাড়ির চালক লক্ষ্য করেন তার গাড়িতে ধোঁয়া বেরোচ্ছে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন ওই যুব নেতা ও তার দলীয় সহকর্মীরা। মুহূর্তের মধ্যেই আগুন লেগে যায় গাড়িতে অল্পের জন্য রক্ষা পেল যুব নেতা ও তার সঙ্গে থাকা দলীয় সমর্থক ও গাড়ির চালক। গাড়িতে হঠাৎ করে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

You cannot copy content of this page