নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪:

স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে দেড় হাজার ছাত্র ছাত্রীর নৃত্য চমক লাগলো পুরুলিয়ায়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান করল পুঞ্চা থানার নপাড়া হাই স্কুল। এদিন নপাড়া হাই স্কুল মাঠে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী একসঙ্গে সমবেত নৃত্যে অংশগ্রহণ করে। স্কুলের প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী একসঙ্গে মার্চ পাস্ট অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন শিক্ষক অবিনাশ মাহাতো সুভাষ মাহাতো জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র রখাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ কুমার পতি ও পার্শ্ববর্তী স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরন শহীস নপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্না কালিন্দী। অনুষ্ঠানের শুরুতে ৬০ বছরের বেশি বয়স্ক প্রায় ১৮ জন প্রাক্তন খেলোয়াড় কে স্কুলের পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হয়। সম্বর্ধনা দেওয়া হয় স্কুলের প্রাক্তন ছাত্র তথা জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র ও শিক্ষা রত্ন প্রাপ্ত শিক্ষক মৃত্যুঞ্জয় গড়াইকে। এছাড়া সম্বর্ধনা দেওয়া হয় এবছর সুব্রত কাপে রাজ্যে সেমিফাইনাল দলের স্কুলের পড়ুয়া ফুটবলারদের এবং জাতীয়কলা উৎসবে জেলা চ্যাম্পিয়ন হয়ে রাজ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চার ছাত্রছাত্রীকে। স্কুলের বর্তমান প্রধান শিক্ষক সাম্য বিপ্লব মাহাতো জানান বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আমাদের স্কুলের একটি উৎসব হিসেবে পালিত হয় স্কুলের বিভিন্ন সফলতার দিকগুলো এই অনুষ্ঠানে তুলে ধরা হয় এবং এবং বিশেষ বিশেষ ক্ষেত্রগুলি কে চিহ্নিত করে পুরস্কার করা হয় এতে করে সার্বিক বিকাশ সাধন ছাত্র ছাত্রীদের হচ্ছে এবং উৎসাহিত বোধ করছে।

শেয়ার করুন

You cannot copy content of this page