নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪:
আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষা সফল করতে আয়োজিত হল জেলাস্তরের প্রশাসনিক বৈঠক। বৃহস্পতি বার বেলা ১১ টা থেকে পুরুলিয়া জেলা পরিষদের সভাকক্ষে এই প্রশাসনিক সভা সম্পন্ন হয়। এদিনের সভায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য , জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক), অতিরিক্ত পুলিশ সুপার, উচ্চমাধ্যমিক পরীক্ষা র যুগ্ম আহ্বায়ক সত্যকিংকর মাহাত ও জ্যোতির্ময় বন্দ্যোপাধ্যায়
সহ পরিবহন দফতরের আধিকারিক ও পরীক্ষাকেন্দ্রের বিদ্যালয় প্রধানশিক্ষকগণ।
প্রশাসনিক সূত্রে খবর, এবছর পুরুলিয়া জেলায় মোট ৯৩ টি পরীক্ষাকেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। তার মধ্যে ৩৮ টি মুল ভেনু ও ৫৫টি অতিরিক্ত ভেনু রয়েছে। সারা জেলা জুড়ে ৪৬৬৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসবে। তার মধ্যে ছাত্রের সংখ্যা ১৭১২৪ জন ও ছাত্রের সংখ্যা ১৯৫৪৪ জন। উল্লেখ্য যে, এইবছরই প্রথমবার পরীক্ষা শুরু হবে বেলা ১২ টা থেকে এবং ৩ টে ১৫ পর্যন্ত। এর আগের বছর পর্যন্ত সকাল ১০ টা থেকে। পরীক্ষা কেন্দ্রের জেলা প্রশাসন সূত্রে খবর, ৫০ মিটার জুড়ে ১৪৪ ধারা জারি থাকবে, পরীক্ষাকেন্দ্রে স্মার্ট ওয়াচ,ডিজিটাল ওয়াচ মোবাইল ফোন সহ বৈদ্যুতিন সরঞ্জাম সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ থাকছে। জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে থেকে সমস্ত জেরক্স দোকান বন্ধ থাকবে, জেলা পরিবহন দফতর এর উদ্যোগে সময়ে বাস চলাচলের জন্য উদ্যোগ নেওয়্ব হচ্ছে,পুরুলিয়া জেলা পুলিশ ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে। পুরুলিয়া জেলা পরীক্ষা পরিচালনা কমিটির উপদেষ্টা বিকাশ মাহাত বলেন, নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে সমস্ত রকম পদক্ষেপ করা হচ্ছে।
শেয়ার করুন