নিজস্ব সংবাদদাতা, ঝালদা, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪:

পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে গায়ের জোরে সংঘনেত্রী পরিবর্তন করার অভিযোগ উঠল ঝালদা ২ ব্লকে। এমনকি ব্লকের মহিলা উন্নয়ন আধিকারিক এর বিরুদ্ধে বেআইনিভাবে টাকা নেওয়া সহ একাধিক অভিযোগে মঙ্গলবার ঝালদা ২ ব্লকে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ দেখিয়ে ব্লকের জয়েন্ট বিডিওকে ডেপুটেশন জমা দিল মহিলা সংঘের যৌথ মঞ্চ। তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্বনির্ভর দলের সদস্যরা।

শেয়ার করুন

You cannot copy content of this page