নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শুক্রবার, ১ মার্চ ২০২৪:
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষনা হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ জঙ্গলমহল পুরুলিয়ায়। জেলায় আগে থেকেই মাওবাদী দমনে মোতায়েন থাকা ১০ কোম্পানির মধ্যে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে এরিয়া ডোমিনেশনের কাজে মোতায়েন করা হয় জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে । গতকাল রাত থেকেই পুরুলিয়ার বলরামপুর এবং বান্দোয়ান এলাকায় সিআরপিএফের ৬৬ এবং ১৬৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা রুটমার্চ শুরু করে। এলাকার মানুষকে অভয়দানে গতকাল রাতে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর এই যৌথ রুট র্মাচ দেখা গেলো বলরামপুর এবং বান্দোয়ান এলাকায়।
জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙ্গা বলেন এই রাজ্যে যা শাসনব্যবস্থা রয়েছে তার জন্য কেন্দ্র বাহিনীর বিশেষ প্রয়োজন। অতীতে দেখা গেছে বলরামপুর বিধানসভার বলরমপুর থানা এলাকায় বেশ কয়েকজন বিজেপি সমর্থক কে গাছে ঝুলিয়ে দেওয়া ও বিদ্যুতিক তারে ঝুলিয়ে দেওয়ার ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল বলে অভিযোগ । এই কারণেই নির্বাচনের প্রাক্কালে অতি অবশ্যই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিভিন্ন রাজনৈতিক দলের যে ছোটখাটো নেতা গুলো রয়েছে তারাই মূলত নির্বাচনের সময় বিশেষভাবে সন্ত্রাস চালান বলে অভিযোগ। আমরা দলগতভাবে অনুরোধ করব বিভিন্ন গ্রামে গ্রামে আরো বেশি করে রুটমার্চ করার প্রয়োজন রয়েছে।
অন্যদিকে শাসক দলের রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক তথা প্রাক্তন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন বর্তমানে কেন্দ্রে বিজেপি সরকারে আছে তাই তারা আগামী নির্বাচনে পুনরায় ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে গ্রামাঞ্চলগুলিতে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করার চেষ্টা চালাচ্ছে। এটি গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকার
শেয়ার করুন