নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, শনিবার, ২ মার্চ ২০২৪:

জঙ্গলমহলের জেলা পুরুলিয়ার বলরামপুরে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ রুটমার্চ উপস্থিত পুরুলিয়া জেলা পুলিশ সুপার।

শনিবার বিকেল সাড়ে চারটা নাগাদ বলরামপুর থানা এলাকার নামসোল গ্রামে এলাকাবাসীকে অভয়দানে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের যৌথ রুটমার্চ , উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ,অতিরিক্ত পুলিশ সুপার সহ বলরামপুর থানার ওসি ও কেন্দ্রীয় বাহিনীর 66/C ব্যাটালিয়ন
পাতরবাঁধ কেম্পের এসিস্ট্যান্ট কামান্ডার । এদিন সাধারণ মানুষের সাথে কথা বলে রুট মার্চের বিষয়ে এবং আগামী লোকসভা ভোট সম্পর্কে এলাকাবাসীকে অবগত করেন পুরুলিয়ার জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

শেয়ার করুন

You cannot copy content of this page