নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ৩ মার্চ ২০২৪:
পোলিও টিকা খাওয়ানোর বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে রবিবার পুরুলিয়া শহরে মিছিল করল রোটারি ক্লাব। মিছিলে উপস্থিত ছিলেন পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালী সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা। পুরুলিয়া শহরের জুবলি ময়দান থেকে মিছিল শুরু হয়। শহরের একাংশ পরিক্রমা করে। সাধারণ মানুষকে সচেতনতা বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানান চেয়ারম্যান এবং রোটারি ক্লাবের কর্মকর্তারা।
শেয়ার করুন