নিজস্ব সংবাদদাতা, মানবাজার, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪:

মঙ্গলবার ৫ই ফেব্রুয়ারি বিকাল তিনটা নাগাদ মানবাজার ১ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো, প্রসঙ্গত আগামী ১০ই মার্চ তৃণমূল কংগ্রেসের ডাকে ব্রিগেডে জনগর্জন সভা অনুষ্ঠিত হতে চলেছে, তার আগে প্রতিটি জেলা এবং ব্লক স্তরে প্রস্তুতি সভা করছেন তৃণমূল কংগ্রেসের জেলা ও ব্লক নেতৃত্ব। এদিন মানবাজার ইন্দকুড়ি মোড় থেকে তৃণমূল কংগ্রেসের একটি মিছিল মানবাজার শহর পরিক্রমা করে পোস্ট অফিস মোড়ে এসে জমায়েত হয়ে পথসভা করে, উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, গুরুপদ টুডু,ছাত্র নেতা কিরিটি আচার্য পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি, মানবাজার ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সিং সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মী সমর্থকরা।

শেয়ার করুন

You cannot copy content of this page