নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার, ৬ মার্চ ২০২৪:

বুধবার বিকেল সাড়ে তিনটা নাগাদ বলরামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর নিকট ১৯ দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিলো সি পি আই এম। এদিন সি পি আই এম কর্মী সমর্থকরা বলরামপুর চকবাজারে অবস্থিত এরিয়া কমিটির কার্যালয় থেকে একটি মিছিল করে বলরামপুর ব্লক দুয়ারে এসে পৌঁছায় ,তারপর দাবি সমূহ স্মারক লিপি জমা দেয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সি পি আই এম কমিটির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য গোবিন্দ মাঝি, বলরামপুর এরিয়া কমিটির সম্পাদক সমতুল টুডু সহ কর্মী সমর্থকরা।

শেয়ার করুন

You cannot copy content of this page