নিজস্ব সংবাদদাতা, বাগমুন্ডি, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪:
বৃহস্পতিবার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় মোট ১৭ লক্ষ টাকা ব্যয়ে বাগমুন্ডি বিধানসভার অন্তর্গত লহরিয়া শিব মন্দির সংলগ্ন এলাকায় এবং অযোধ্যা হিল টপে দুটি সৌর চালিত পানীয় জল প্রকল্পের সূচনা করলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অযোধ্যা পাহাড় এবং পাহাড়তলিতে বেড়াতে আসা পর্যটকদের সুবিধার্থে এই জল প্রকল্পের সূচনা বলে জানান বাগমুন্ডি বিধায়ক।


