নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪:
স্বাধীনতা সংগ্রামী তথা তিন বারের সাংসদ ভজহরি মাহাতোর নামে বান্দোয়ান মহাবিদ্যালয় এর নামকরণ ও মেজর সাবজেক্ট হিসাবে কুড়মালি ভাষাতে পঠন-পাঠন এর দাবীতে বান্দোয়ান মহাবিদ্যালয়ে ডেপুটেশন দিল কুড়মি সেনা।
এর আগে এই দাবীতে নবান্নে মূখ্যমন্ত্রীর কাছে আবেদন করছিল কুড়মি সেনা।বেশ কিছু বিধায়কদের সই করানো আবেদনের কপি মূখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন।
স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান জানাতেই পদক্ষেপ বলে জানান কুড়মি সেনার রাজ্য সভাপতি রবীন্দ্রনাথ মাহাত।





