নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪:
বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায় ভাবে বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার, তারই প্রতিবাদ জানিয়ে আগামী ১০ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস, আর এদিন মিছিল সহকারে সেই ব্রিগেড সভার প্রস্তুতি সভা আয়োজিত বান্দোয়ানের চকবাজারে। প্রধান বক্তা ছিলেন তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য। এদিন সভা মঞ্চ থেকে ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে “ক্ষেপা ষাঁড় “বলে তীব্র ভাষায় কটাক্ষও করেন। এদিন তার হাত ধরে মঞ্চে যোগদানও হয়।
পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিতে সদ্য যোগদানকারী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলীকে নিশানা করে বলেন, “অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করে আমার সুবিধা করে দিয়েছে, এতোদিন ধরে আমারা যে বলে আসছিলাম যে উনি দালাল ,এতে উনি প্রমান করে দিলেন”।


