নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, শুক্রবার, ৮ মার্চ ২০২৪:
নির্বাচনী আচরণ বিধি লাগু হওয়ার আগেই সরকারি ব্যানার-পোস্টার খোলা শুরু পুরুলিয়ায়। ভোটের দিন ঘোষণা বা নির্বাচনী আচরণ বিধি শুরু হওয়ার আগেই তৎপর পুরুলিয়া জেলা প্রশাসন। পুরুলিয়া জেলা শাসকের দপ্তর চত্বর থেকে খোলা হলো মুখ্যমন্ত্রীর ছবি লাগানো লক্ষীর ভান্ডার,সমস্যার সমাধান সহ সরকারি নানা প্রকল্পের সমস্ত রাজ্য সরকারের বিজ্ঞাপন।
শেয়ার করুন