নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ১০ মার্চ ২০২৪:

পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে লোকসভা ভোটে নির্দল প্রার্থী দেবে আদিবাসী কুর্মি সমাজ নামক সংগঠন। রবিবার তিনদিনের সম্মেলন শেষে প্রকাশ্য জনসভায় একথা ঘোষণা করেন আদিবাসী কুর্মি সমাজ নামক সংগঠনের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাত। সেই সঙ্গে কোন রাজনৈতিক দলকে আর সমর্থন না করার কথা ঘোষণা করেন তিনি। পুরুলিয়া মফস্বল থানা এলাকার ছররা এরোড্রাম সংলগ্ন হুলহুলির টাঁড় এলাকায় গত ৮ ই মার্চ সংগঠনের সম্মেলন শুরু হয়। পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও রাজ্যের একাধিক জেলার এমনকি ভিন রাজ্য থেকেও প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেন

শেয়ার করুন

You cannot copy content of this page