নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, রবিবার, ১০ মার্চ ২০২৪:
পুরুলিয়া লোকসভা আসন পুনরুদ্ধারে ৭১ বছর বয়সী ৬ বারের প্রাক্তন বিধায়ক শান্তিরাম মাহাতর উপরেই ভরসা করল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ দিনের পোড় খাওয়া এই রাজনীতিবিদকে সামনে রেখেই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে নিজেদের হারানো জমি ফিরে পেতে চাইছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির কটাক্ষ, গত বিধানসভা ভোটে পরাজিত হওয়ার পর লোকসভা ভোটেও পরাজয়ের মুখ দেখতে হবে বর্ষীয়ান এই নেতাকে।
শেয়ার করুন