নিজস্ব সংবাদদাতা, ঝালদা, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪:
ঘটনাটি ঝালদা থানার পাপড়াহুড়ুম গ্রামের স্থানীয় ও পরিবার সূত্রে জানাজায় বাড়িতে কেও না থাকার সুযোগে আশপাশের ঘরের শিকল লাগিয়ে চুরি হয়েছে গ্রামের জাগরূ মাহাতো ও ডাক্তার মাহাতোর বাড়িতে দুজনেই পরিযায়ী শ্রমিক| এবিষয়ে পরিবারের পক্ষ থেকে বিলাসী মাহাতো ও পল্লবী মাহাতো জানান আমরা দুই পরিবারের কেও বাড়িতে ছিলাম না বিয়ে বাড়ি গিয়েছিলাম সেখানেই প্রতিবেশীরা ফোন করে বিষয়টি জানাই বাড়িতে চুরি হয়েছে| আজ সকালে এসে দেখি তালা ভাঙা ঘরে ঢুকে দেখি সমস্ত আলমারি খোলা লন্ডভন্ড জিনিস পত্র| একটি আলমিরা ও একটি বাস্ক প্রায় দুই কিমি দূর ঝোপ থেকে উদ্ধার করে নিয়ে আসি| বিলাসী মাহাতো বলেন আমার ও আমার দেওয়ার ডাক্তার মাহাতো দুই ভাই তারা দুই জনই বাহিরে কাজ করে|
আমাদের দুই বাড়িথেকে ইট ও ধান বিক্রির প্রায় চল্লিশ হাজার ও সোনার রুপোর গহনা চোর নিয়ে গেছে এছাড়াও ঘরের কাগজপত্রও নিয়েগেছে| তাই আমরা চাই এলাকায় যাতে এধরণের ঘটনা না ঘটে ও যাতে আমরা আমাদের জিনিস গুলো ফিরে পায়| তার ব্যবস্তা করুক প্রশাসন| ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় ঝালদা থানার পুলিশ তদন্ত শুরুকরেছে পুলিশ|



