নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া, বুধবার, ১৩ মার্চ ২০২৪:

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে কালীমন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। এদিন পুরুলিয়া শহরের জুবিলী ময়দানে জমায়েত হয়ে বাজ বাজনা সঙ্গে নিয়ে শহরের একাংশ মিছিল করে চকবাজার কালী মন্দিরে পৌঁছান শান্তিরাম মাহাতো। সেখানে কালী মায়ের পুজো দিয়ে মিছিল করে কুড়মি সমাজের গরাম থানে পুজো দিয়ে মিছিল করে নির্বাচনী প্রচার সারলেন তিনি। তাঁর আশা আসন্ন লোকসভা নির্বাচনে তৃনমূলের জয় হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page