নিজস্ব সংবাদদাতা, কোটশীলা, বুধবার, ১৩ মার্চ ২০২৪:
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেন লাইন পড়লো ট্রাক্টর। ঘটনায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে দক্ষিণ পূর্ব রেলওয়ের পুরুলিয়ার কোটশীলা -বারবিন্দা রেল শাখায় । হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘক্ষণ আটকে পড়ে । যদিও তড়িঘড়ি জেসিবি মেশিন লাগিয়ে ট্রাক্টরটি সরানো হয়। পরে স্বাভাবিক হয় রেল পরিষেবা। যদিও এই ঘটনায় কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শেয়ার করুন