নিজস্ব সংবাদদাতা, বলরামপুর, বুধবার, ১৩ মার্চ ২০২৪:
শিবরাত্রি উপলক্ষে বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয় বলরামপুর শাখার উদ্যোগে বলরামপুর শহরে ঘটকলস শোভা যাত্রা অনুষ্ঠিত হলো। শোভাযাত্রায় সামিল হলেন উক্ত বিশ্ব বিদ্যালয়ের সঙ্গে যুক্ত প্রায় দু’শত ধৰ্মপ্রাণ মানুষজন।শোভাযাত্রাটি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয় বলরামপুর কার্যালয় থেকে শুরু হয়ে বলরামপুর কালীতলা, চকবাজার,বাসস্ট্যান্ড হয়ে সমগ্র শহর পরিক্রমা করে দুপুর সাড়ে বারোটা নাগাদ শোভাযাত্রাটি সমাপ্ত হয়। অনুষ্ঠানের বিষয়ে প্রতিক্রিয়া দিলেন আয়োজকেরা।
শেয়ার করুন